শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

মার্কিন বাহিনী যেভাবে ওসামাকে খুঁজে পায়

news paper, daily news, newspaper, bangladesh, bangla, bangladesh news, bangla news paper, bangla newsআন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান প্রয়াত ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে মার্কিন গোয়েন্দারা প্রথম গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন আল-কায়েদার সদস্য খালিদ বিন আত্তাশের কাছ থেকে। আত্তাশ যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলা এবং আফ্রিকায় একাধিক দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন।
ওসামাকে খুঁজে বের করতে মার্কিন বাহিনী যেসব কৌশল নিয়েছিল তার বিস্তারিত উঠে এসেছে পাকিস্তানের বিচার বিভাগীয় তদন্তে। ওই ঘটনা তদন্তে গঠিত অ্যাবোটাবাদ কমিশনের ওই প্রতিবেদন অবশ্য এখনো প্রকাশিত হয়নি।
করাচি থেকে ২০০২ সালে আত্তাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর মাধ্যমে শনাক্ত করা হয় ওসামার ডান হাত বলে পরিচিত কুয়েতি নাগরিক আবু আহমেদ আলি কুয়েতিকে। আর এই কুয়েতির সূত্র ধরেই মার্কিনরা ওসামাকে খুঁজে পায়।
কুয়েতির খোঁজে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ নজরদারির জন্য পাকিস্তানকে চারটি ফোন নম্বর দেয়। তবে এসব ফোন ব্যবহারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাকিস্তানের কাছেও গোপন রেখেছিল সিআইএ। এসব ফোন অধিকাংশ সময় বন্ধ পাওয়া যেত। ২০০১ সালের অক্টোবর বা নভেম্বরে ওসামা পরিবার করাচিতে অবস্থান নেয়। কুয়েতি তখন সঙ্গেই ছিলেন। ওসামা ২০০২ সালে সপরিবারে পেশোয়ারে যান। ওই বছরের মাঝামাঝি তাঁদের সঙ্গে আবার যোগ দেন কুয়েতি। সেখান থেকে তাঁরা সোয়াত উপত্যকায় চলে যান। সেখানে ওসামার সঙ্গে দেখা করতে আসতেন তাঁর সহযোগী খালিদ শেখ মোহাম্মদ। তিনি এক মাস পরই রাওয়ালপিন্ডিতে গ্রেপ্তার হন। এতে আতঙ্কিত ওসামা পরিবার নিয়ে হরিপুরে চলে যান। পরিবারটির সঙ্গে হরিপুরে ২০০৫ সাল পর্যন্ত অবস্থান করেন কুয়েতি ও তাঁর ভাই ইব্রার। তখনই সবাই মিলে অ্যাবোটাবাদে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কুয়েতি ভুয়া পরিচয়ে অ্যাবোটাবাদে জমি কিনে বাড়ি নির্মাণের কাজ তত্ত্বাবধান করেন। বাড়িটি নির্মাণে বিভিন্ন অনিয়ম হলেও স্থানীয় কর্তৃপক্ষ তা বন্ধ করতে কোনো উদ্যোগ নেয়নি। তিনতলা বাড়িতে একাধিক স্ত্রীসহ ওসামা পরিবারের পাশাপাশি কুয়েতি পরিবারের জন্যও জায়গা রাখা হয়। ওসামা কখনোই টেলিফোন, ইন্টারনেট বা কেব্ল সংযোগ ব্যবহার করতেন না। তবে বিভিন্ন শহরে অবস্থানকালে তিনি মাঝে মাঝে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আল-জাজিরা টেলিভিশন দেখতেন। মার্কিন কমান্ডো বাহিনী যখন লাদেনের ঘরে ঢুকে পড়ে, তখন তিনি সশস্ত্র ছিলেন এবং গ্রেনেড খুঁজছিলেন।
সূত্র : প্রথম আলো

ম্যাকাও থেকে ক্যাটরিনা উধাও

news paper, daily news, newspaper, bangladesh, bangla, bangladesh news, bangla news paper, bangla news, katrina kaifসদ্যসমাপ্ত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানের ১৪তম আসরে অংশ নেওয়ার জন্য ম্যাকাও-এর উদ্দেশে যাত্রা করেছিলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে ক্যাটরিনার টিকির খোঁজটিও পাওয়া যায়নি।
ম্যাকাওতে অনুষ্ঠিত তিন দিনের এ আয়োজনের পর্দা নেমেছিল ৬ জুলাই। সেদিনের মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল ক্যাটের। কিন্তু অনুষ্ঠানস্থলে তাঁকে না পাওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
দিন কয়েক আগে ম্যাকাও যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দীও হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, দিয়া মির্জা, অভিষেক বচ্চনসহ আরও অনেক তারকা আইফা অনুষ্ঠানে হাজির থাকলেও, হঠাত্ করে ক্যাটরিনার এ অনুপস্থিতি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।