সদ্যসমাপ্ত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানের ১৪তম আসরে অংশ নেওয়ার জন্য ম্যাকাও-এর উদ্দেশে যাত্রা করেছিলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে ক্যাটরিনার টিকির খোঁজটিও পাওয়া যায়নি।
ম্যাকাওতে অনুষ্ঠিত তিন দিনের এ আয়োজনের পর্দা নেমেছিল ৬ জুলাই। সেদিনের মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল ক্যাটের। কিন্তু অনুষ্ঠানস্থলে তাঁকে না পাওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
দিন কয়েক আগে ম্যাকাও যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দীও হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, দিয়া মির্জা, অভিষেক বচ্চনসহ আরও অনেক তারকা আইফা অনুষ্ঠানে হাজির থাকলেও, হঠাত্ করে ক্যাটরিনার এ অনুপস্থিতি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
This is a nice post. For more news you can visit
উত্তরমুছুনBangladesh News
This is a nice post. For more news you can visit
উত্তরমুছুনwww.dailynewsbangladesh.com